শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩ ১৫ বিজিবি’র অভিযানে ৪৭হাজার ২শত ৫০টাকার ভারতীয় গাঁজা জব্দ
লালমনিরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে “জয় লাভ নয়, অংশগ্রহণই ক্রীড়ার মুখ্য উদ্দেশ্য” স্লোগান নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাটের জেলা শহরে অবস্থিত সুনামধন্য নর্দান প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেন স্কুলের প্রাঙ্গণে নর্দান প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেন স্কুলের আয়োজনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

নর্দান প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেন স্কুল থানাপাড়া শাখার অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিটন দাস। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, বিশিষ্ট ক্রীড়ানুরাগী আমিনুর হায়াত আহমেদ বকুল। বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফজলে এলাহী, নর্দান প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি লালমনিরহাট সদর উপজেলার সভাপতি নূর মোহাম্মদ মন্ডল, নর্দান প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেন স্কুল শহীদ মিনার সংলগ্ন শাখার অধ্যক্ষ আশীষ কুমার, পরিচালক ছলিমুজ্জামান, লালমনিরহাট সদর হাসপাতলের ফার্মাসিষ্ট বুলবুল আহমেদ, অভিভাবক মিজান বাবু প্রমুখ। এ সময় নর্দান প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেন স্কুল থানাপাড়া ও শহীদ মিনার সংলগ্ন শাখার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় স্কুলের শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন হয়।

 

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone