শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ
লালমনিরহাটে মিনি ম্যারাথন ও বাইসাইকেলে রেস, তারুণ্যের উৎসব ও বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে মিনি ম্যারাথন ও বাইসাইকেলে রেস, তারুণ্যের উৎসব ও বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগান নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে মিনি ম্যারাথন ও বাইসাইকেল রেস, তারুণ্যের উৎসব ও বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে ওই মিনি ম্যারাথন ও বাইসাইকেল রেস এর উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

 

পরে জেলা শহরের কালেক্টরেট মাঠে লালমনিরহাট জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বিসিক জেলা কার্যালয় লালমনিরহাটের আয়োজনে বিসিক উদ্যেক্তা মেলায় এসে তা শেষ হয়। এ সময় নতুন বাংলাদেশ বির্নিমাণে তারুণ্যের উৎসব বিসিক মেলার উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এ সময় লালমনিরহাটের স্থানীয় সরকার বিভাগ লালমনিরহাটের উপ-পরিচালক মোঃ রাজীব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান এবং লালমনিরহাট জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

১০দিন ব্যাপি এ মেলায় থাকছে লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের স্টল, চারু ও কারু পণ্যের স্টল, পাট ও পাটজাত পণ্যের স্টল, স্থানীয় পিঠা পুলির স্টল, এছাড়াও থাকবে জেলার বিভিন্ন লোকজ ঐতিহ্যের চেয়ে প্রদর্শনী ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের উপর বিভিন্ন প্রদর্শনী।

 

এ মেলায় লালমনিরহাট জেলার তরুণদের মাঝে ব্যাপক সাড়া সৃষ্টির পাশাপাশি উদ্যোক্তাদের বিকাশেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করছেন মেলা আয়োজকেরা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone