শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বাণিজ্যিক ভিত্তিতে গাজর চাষ হচ্ছে ৫বছরের শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড রেলওয়ে এমপ্লয়ীজ লীগ এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭৭হাজার ২শত টাকার ভারতীয় মোটর সাইকেল এবং ইস্কাপ সিরাপ জব্দ চাইল্ড সারভাইভাল প্রোগ্রাম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত, আটক ২ প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে শরীরে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা অনলাইন জুয়ার অভিযোগে ৭জন গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৩৫হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং হ্যাপি গোল্ড মদ জব্দ শহীদ আবুল কাশেম-এঁর ৫৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লালমনিরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার” স্লোগান নিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‍্যালী, চিত্রাংকণ, রচনা, বই পাঠ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার, সনদ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে এ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান রিমা আক্তার প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর পরে সকাল ১১টায় লালমনিরহাট জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণ হতে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 

পরে চিত্রাংকণ, রচনা, বই পাঠ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার, সনদ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone