শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা
লালমনিরহাটের ধরলা নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে ৭জনের বিরুদ্ধে মামলাসহ শ্যালো মেশিন ও পাইপ উদ্ধার

লালমনিরহাটের ধরলা নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে ৭জনের বিরুদ্ধে মামলাসহ শ্যালো মেশিন ও পাইপ উদ্ধার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা মৌজাস্থ কইল্ল্যাটারী নামক স্থানে জনৈক মমিন হাজীর দ্বীপ ধরলা নদীর উন্মুক্ত স্থান হইতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করার অভিযোগে ৭জনকে আসামী করেছে পাটগ্রাম থানা পুলিশ।

 

রোববার (২৬ জানুয়ারি) পাটগ্রাম থানা পুলিশ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ধরলা নদীতে চায়না শ্যালো মেশিন, রিং পাইপ, ডেলি ভেরি পাইপ ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

 

পাটগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা মৌজাস্থ কইল্ল্যাটারী নামক স্থানে জনৈক মমিন হাজীর দ্বীপ ধরলা নদীর উন্মুক্ত স্থান হইতে বিপননের উদ্দেশ্যে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছিল। ঘটনাস্থল থেকে বালু ও পাথর উত্তোলনের সময় চায়না শ্যালো মেশিন, রিং পাইপ, ডেলি ভেরি পাইপ ঘটনাস্থল থেকে উদ্ধার করে এ সঙ্গে সংশ্লিষ্ট ৭জনের বিরুদ্ধে ১৫ (১), বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০; বিপননের উদ্দেশ্যে উন্মুক্ত স্থান হইতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করার অপরাধে মামলা করা হয়।

 

উক্ত মামলার আসামীরা হলেন- লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার মোঃ রাজু মিয়া (৩০), মোঃ শ্যামল মিয়া (২৮), মোঃ রবিউল ইসলাম (৩৫), মোঃ নুর ইসলাম (৩০), মোঃ ভূট্টু মিয়া (৩৮), মোঃ শাহিন মিয়া (৩০)সহ অজ্ঞাতনামা ৮/১০জন।

 

উল্লেখ্য যে, পাটগ্রাম থানার মামলা নং-১৪, তারিখ-২৬/০১/২০২৫ইং ধারা ১৫(১), বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ রুজু করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone