শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
লালমনিরহাটে সোনালী ব্যাংক পিএলসি বড়বাড়ী শাখা সুরঙ্গ করে ডাকাতির চেষ্টা

লালমনিরহাটে সোনালী ব্যাংক পিএলসি বড়বাড়ী শাখা সুরঙ্গ করে ডাকাতির চেষ্টা

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সোনালী ব্যাংক পিএলসি বড়বাড়ী শাখা সুরঙ্গ করে ডাকাতির চেষ্টা চালানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনা বাহিনী ব্যাংক এলাকা ঘিরে রেখেছে। আর্থিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

 

বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হুদা লিমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত এগারোটার দিকে ব্যাংকের পিছন দিক থেকে সিঁধ কাটা হয়। ঘটনাস্থলে সেনা ও পুলিশ উপস্থিত হয়েছে। ব্যাংকের লোকই পুলিশকে খবর দিয়েছে। স্থানীয় জনসাধারণের মধ্যে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নাই।

 

সোনালী ব্যাংক পিএলসি বড়বাড়ী শাখার ব্যবস্থাপক রাজু মিয়া বলেন, রাত ১০টার দিকে আমরা ডাকাতির চেষ্টা টের পাই। আমরাই আইন শৃঙ্খলা বাহিনীকে খরব দিয়েছি। আর্থিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী বলেন, তদন্ত চলছে। তদন্ত সম্পূর্ণ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

 

উল্লেখ্য যে, সোনালী ব্যাংক পিএলসি বড়বাড়ী শাখাটি লালমনিরহাট জেলার সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কলেজ রোডে অবস্থিত।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone