শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ জমে উঠেছে পবিত্র ঈদ উল ফিতরের বাজার মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎বিএসটিআই’র মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার ‘‘নারী অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা ও নিরাপত্তা কতদূর এগুলো?’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা; বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-২ মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল
করোনা উপসর্গ নিয়ে বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হকের মৃত্যু!

করোনা উপসর্গ নিয়ে বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হকের মৃত্যু!

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: করোনা উপসর্গ নিয়ে লালমনিরহাট জেলা শহরের বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হকের মৃত্যু হয়েছে।

 

আজ সোমবার ২৭ জুলাই প্রথম প্রহরে রাত ২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়।

 

জানা যায়, গত ১৯ জুলাই তিনি ব্রেইন স্ট্রোক করলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ২২ জুলাই আইসিইউতে নেয়া হয়। অবস্থার আরও অবনতি হলে গতকাল রবিবার ২৬ জুলাই রাতে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে দিন গত রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্য ঘোষণা করেন।

 

আজ সোমবার ২৭ জুলাই দুপুর ১২টায় লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ময়দানে মরহুমের প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয় এবং পরে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গ্রামের বাড়ি দূর্গাপুরে মরহুমের দ্বিতীয় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone