শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
লালমনিরহাটে আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটের হাড়ীভাঙ্গা এলাকার স্কুল মাঠ প্রাঙ্গণে আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের আয়োজনে এ ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

৪নং মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন-এঁর সভাপতিত্বে আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার। প্রধান আলোচক ছিলেন আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ এম. এরশাদুল হক। এ সময় আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্টসহ অন্যান্য শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল সিট প্রদান করা হয়।

 

শেষে মোনাজাত পরিচালনা করেন লালমনিরহাট রেলওয়ে স্টেশন মসজিদের মুয়াজ্জিন আব্দুল কাদির।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone