শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
লালমনিরহাটে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদ চত্ত্বরে স্থানীয় অধিকার ভিত্তিক কর্মসূচী-৫৩, সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও)র নেতৃত্বে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) ও উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র আয়োজনে এলিট গ্রুপ ও একশনএইড বাংলাদেশের সহযোগীতায় এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রকল্প সমন্বয়কারী মশিউর রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ দুলাল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন এলিট গ্রুপের মোঃ রবিউল ইসলাম, মোঃ নাজমুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম, মোঃ সাইফ উদ্দিন, মোঃ আব্দুল হক। বক্তব্য রাখেন এলিট গ্রুপের মোঃ নজরুল ইসলাম, এ্যাডঃ ইকবাল হোসেন মামুন প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সুবিধা ভোগী মানুষজন উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, লালমনিরহাটের মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নের প্রতিবন্ধী, হতদরিদ্র, ভিক্ষুক, অসুস্থ সাতশতজন শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone