শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
লালমনিরহাটে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনী অনুষ্ঠিত

লালমনিরহাটে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনী অনুষ্ঠিত

লালমনিরহাটে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৩ ডিসেম্বর) লালমনিরহাটের কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদর উপজেলার আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদর উপজেলার এডহক কমিটির আহবায়ক জান্নাত আরা ফেরদৌস-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার এডহক কমিটির আহবায়ক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রাজিব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, এএলটি সহকারী পরিচালক ও বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার এডহক কমিটির সদস্য সচিব সুধীর চন্দ্র বর্মন, লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদর উপজেলার এডহক কমিটির সদস্য সচিব লিপিকা দত্ত, লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, বাংলাদেশ স্কাউটসের এলটি মুক্ত লাল রায় ঈশোর। এ সময় বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলা ও লালমনিরহাট সদর উপজেলার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, ১১ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর পর্যন্ত এ ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone