শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাটে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল বিক্রয়ের অভিযোগে ইটভাটা মালিকসহ ৩জনের জরিমানা!

লালমনিরহাটে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল বিক্রয়ের অভিযোগে ইটভাটা মালিকসহ ৩জনের জরিমানা!

লালমনিরহাটে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল ভেকু দিয়ে উত্তোলন করে ক্রয়-বিক্রয় করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত লিখন ব্রিকসের মালিক সহিদুল ইসলাম লিখনসহ ৩জনের ২লাখ টাকা জরিমানা করেছেন।

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামে সহিদুল ইসলাম লিখনের ইটভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।

মাটি ও বালুমহল ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত লিখন ব্রিকসের মালিক সহিদুল ইসলাম লিখনের ১লাখ টাকা, ভেকু মালিক আব্দুর রাজ্জাকের ৫০হাজার টাকা ও জমির মালিক মাটি বিক্রেতা সাইফুল ইসলামের ৫০হাজার টাকা জরিমানা আদায় করেন।

 

ইটভাটা মালিক সহিদুল ইসলাম লিখন লালমনিরহাট জেলা শহরের থানাপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। ভেকু মালিক আব্দুর রাজ্জাক কুড়িগ্রাম জেলার রৌমারী এলাকার বাসিন্দা। আর জমি মালিক সাইফুল ইসলাম জেলার আদিতমারী উপজেলা দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের আব্দুস সোবাহনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone