শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, তিস্তা ব্যারাজের সব গেট উন্মুক্ত প্রকল্পের সূচনা এবং বাহ্যিক অংশীজনদের পরিচিতিকরণ সভা অনুষ্ঠিত লালমনিরহাট-০২ আসনের জাতীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ মেরামতে ১৬লক্ষ টাকা ব্যয় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট
সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ৪জন আটক

সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ৪জন আটক

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৪জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

আটককৃতরা হলেন- বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষডাঙ্গা গ্রামের কাজী আব্দুস ছামাদের পুত্র ওয়ালিউল্লাহ (৩৪), নরসিংদী জেলার শিবপুর উপজেলার চাদপাশা গ্রামর আব্দুল হাকিমের পুত্র মুরাদ হোসেন (২৫), ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজিরদোর গ্রামের আমজাদ হোসেনের পুত্র ইমরান হোসেন (২২), ফরিদপুর জেলার নগরকান্দা  উপজেলার কামাইদিয়া গ্রামের মজিবর রহমানের পুত্র মনিরুজ্জামান (৪৩)।

 

বৃহস্পতিবার ২৩ জুলাই বিকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করে।

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, তারা চার/পাঁচ মাস আগে কাজ করার জন্য ভারতে গিয়েছিল। এরপর ভারত থেকে বুধবার দিবাগত রাতে দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে।

 

এ সময় আঙ্গরপোতা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাদের দহগ্রাম-আঙ্গরপোতা প্রধান পাড়া এলাকা থেকে বুধবার দিবাগত রাত ১টার সময় আটক করে। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে বৃহস্পতিবার বিকালে পাটগ্রাম থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজিবি।

 

পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবি তাদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেছে। আগামীকাল শুক্রবার তাদের জেলহাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone