শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
লালমনিরহাটে শহীদ আবুল কাশেম’র ৫৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে- আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে শহীদ আবুল কাশেম’র ৫৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে- আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটের পরম শ্রদ্ধেয় বড়বাড়ী ইউনিয়ন পরিষদের আজীবন চেয়ারম্যান, পাঙ্গারানী লক্ষ্মী প্রিয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৯৭১ এর মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী শহীদ আবুল কাশেম সাহেবের ৫৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে- স্মৃতিচারণ ও আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া, শোক র‌্যালি ও শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাটের বড়বাড়ীস্থ শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের আয়োজনে এ আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খ, ম, জাকির হোসেন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন শহীদ আবুল কাশেম সাহেবের পুত্র আসাবুল হাবিব লাভলু, নাতি আহমিক হাবিব, আহনাফ হাবিব প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম রফিক, রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, জাহিদ হোসেন মজনু, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শীবেন্দ্র নাথ রায় শিবু, লালমনিরহাট জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, শহীদ আবুল কাশেম সাহেবের ৫৩তম শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচীর মধ্যে সকাল ১০টায় কলেজ মিলনায়তনে স্মৃতিচারণ ও আলোচনা। সকাল ১১টায় মহাবিদ্যালয় চত্ত্বরে মিলাদ মাহফিল ও দোয়া। সকাল ১১টা ৩০মিনিটে শোক র‌্যালি ও শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone