শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

লালমনিরহাটে ফেন্সিডিলসহ পিকআপ ভ্যান আটক

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ২৯৫ বোতল ফেন্সিডিলসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে লোহাকুচি বিওপি লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের মালগাড়া এলাকা থেকে ফেন্সিডিলসহ ওই পিকআপ ভ্যান আটক করা হয়।

 

বিজিবি জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ লোহাকুচি বিওপির মালগাড়া এলাকা দিয়ে কয়েকজন মাদক পাচারকারী পিকআপযোগে মাদক পাচার করবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বিশেষ টহলদল জোড়দার করেন। এ সময় সীমান্তের ৯১৮নং পিলার হতে বাংদেশের প্রায় ৫০০গজ অভ্যন্তরে সন্দেহ ভাজন পিকআপ ভ্যান আটক করলে পিকআপে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। পরে পিকআপটি তল্লাশি করে ২৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

 

এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের পূর্বক জব্দকৃত ভারতীয় ফেন্সিডিল এবং পিকআপ হস্তান্তর করা হয়।

 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, মাদক পাচার রোধ, চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone