শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
লালমনিরহাটে করতোয়া কুরিয়ার সার্ভিসের কার্গোভ্যানে মিলল ৩কোটি টাকার ভারতীয় কাপড়

লালমনিরহাটে করতোয়া কুরিয়ার সার্ভিসের কার্গোভ্যানে মিলল ৩কোটি টাকার ভারতীয় কাপড়

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) লালমনিরহাটের ১৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে তিস্তা টোলপ্লাজায় চোরাই পথে আসা করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কার্গোভ্যান থেকে প্রায় সোয়া ৩কোটি টাকার ভারতীয় শাড়ি, প্যান্ট পিস ও পাঞ্জাবি উদ্ধার করেছে।

 

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

পরে আটককৃত মালামালে অমোচনীয় কালি দ্বারা সীল স্থাপনের কার্যক্রম শেষে কাস্টমস অফিসে জমা করা হয়। এর আগে রোববার (১৩ অক্টোবর) মধ্য রাতে লালমনিরহাটের তিস্তা টোল প্লাজা থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কার্গোভ্যান আটক এবং ভারতীয় এসব মালামাল উদ্ধার করে।

 

বিজিবি’র বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ১৫ বিজিবির অধীনস্থ গংগারহাট বিওপি কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কার্গো কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৪-২২৬৬) ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল বহন করে ঢাকার উদ্দেশ্যে যাবে। এ প্রেক্ষিতে বিজিবির একটি বিশেষ টহলদল লালমনিরহাটের বড়বাড়ী এলাকায় রাস্তার পার্শ্বে ওঁৎ পেতে থাকে।

 

পরে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কাভার্ড ভ্যানটি আসতে দেখে টহলদল গাড়ীটিকে থামার নির্দেশ দিলে গাড়ীটি না থামিয়ে চলে যেতে থাকে। বিজিবি টহলদল গাড়ীটির পিছু ধাওয়া করে। পরবর্তীতে গাড়ীটি রাত ১২টার দিকে তিস্তা টোল প্লাজায় পৌছালে বিজিবি টহলদল গাড়ীটিকে আটক সক্ষম হয়।

 

আটককৃত কাভার্ড ভ্যানটিতে ১৫ বিজিবি কার্যালয়ে আনয়ন করে তল্লাশি চালায় বিজিবি। তল্লাশিকালে কাভার্ট ভ্যান থেকে ১৪৬৬পিস ভারতীয় শাড়ি, ১০০০টি প্যান্ট পিস এবং ১৪৭৯টি পাঞ্জাবি জব্দ করে বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য তিন কোটি ঊনিশ লক্ষ টাকা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone