শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
লালমনিরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়কগণের সফর উপলক্ষ্যে- সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়কগণের সফর উপলক্ষ্যে- সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাটে ছাত্র জনতার ঐক্য চিরজীবী হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়কগণের লালমনিহাট সফর উপলক্ষ্যে- সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাটের বালাটারীস্থ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট এর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মৈত্রী সফরের অংশ হিসেবে কেন্দ্রীয় সমন্বয়কগনের লালমনিরহাট সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আমরা আগামী ১১ সেপ্টেম্বর ২০২৪ রোজ বুধবার এর কর্মসূচি ঘোষণা করছি। সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিযামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ। সকাল ১১ টায় লালমনিরহাট জেলার সকল উপজেলার নেতৃবৃন্দের সাথে মত বিনিময়। বিকাল ৩টায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কগনের সাথে ছাত্র জনতার মতবিনিময় সভা। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলার ছাত্র প্রতিনিধি সায়েম আদনান অর্ক, জোবায়েল শাহাদাত, সাজিদুন নবি সাজিদ, সাল ওয়াহ্ হাবিব ধ্রুব, মৃদুল হাবীবসহ লালমনিরহাটের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone