শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
লালমনিরহাটে মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত

লালমনিরহাটে মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত

লালমনিরহাটে মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৮ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের হলরুমে অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

খুনিয়াগাছ ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম খায়রুজ্জামান মন্ডল বাদল-এঁর সভাপতিত্বে খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম, প্রকল্পের কর্ম এলাকার মেম্বারগণসহ ২৬জন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উক্ত কর্মশালায় মানব পাচার কমিটির সদস্যদের দ্বায়-দ্বায়িত্ব, নিরাপদ অভিবাসন প্রক্রিয়া ও সারভাইভার সেবা বিষয়ে বিস্তারিত পরিকল্পনা করা হয়।

 

উক্ত কর্মশালাটি পরিচালনা করেন অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ লুৎফর রহমান এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ।

 

সভাপতির বক্তব্যে খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম খায়রুজ্জামান মন্ডল বাদল প্রকল্পটির মানব পাচার বিষয়ক কর্মশালা আয়োজনের জন্য গণ উন্নয়ন কেন্দ্র ও উইনরক ইন্টারন্যাশনাল এর প্রসংশা করেন।

 

উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) প্রকল্পটির মাধ্যমে গাইবান্ধা, লালমনিরহাট ও রংপুর জেলার ৮টি উপজেলায় জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক ও মৎস্যজীবী পরিবারের সদস্যদের মাঝে মানব পাচারের ব্যাপকতা কমিয়ে আনতে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone