শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
বিজিবি ও ছাত্রজনতা স্বেচ্ছাশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত সীমান্ত রাস্তা মেরামত!

বিজিবি ও ছাত্রজনতা স্বেচ্ছাশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত সীমান্ত রাস্তা মেরামত!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গেলো বন্যায় ক্ষতিগ্রস্ত সীমান্ত রাস্তা স্বেচ্ছাশ্রমে মেরামত করেছে শিক্ষার্থীরা। ওই সীমান্ত এলাকায় বিজিবি’র উদ্যোগে রাস্তা মেরামত কাজে  শিক্ষার্থীদের সহায়তা করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী তারা উপজেলার জোংড়া ইউনিয়নের ধরলা নদীর জোড়া ব্রিজ এলাকার ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামত কাজ করেন।

বিজিবি সূত্র জানায়, উপজেলার জোংড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধরলা নদীর নিকটবর্তী জোড়া ব্রিজ এর উভয় পার্শ্বের এ্যাপ্রোচ সড়কের মাটি গেলো বন্যার পানির স্রোতে ধ্বসে যায়। স্রোতে ব্রিজের পার্শ্ববর্তী প্রায় ১২০ ফুট দীর্ঘ অংশ ভেঙ্গে রাস্তাটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। ফলে সকল প্রকার যানবাহন চলাচলসহ ১০টি পাড়া-মহল্লার প্রায় ১০ থেকে ১২হাজার সাধারণ মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি তৈরি হয়। জরুরী মূহুর্তে রোগী আনা-নেওয়ার ক্ষেত্রে দূর্ভোগে পড়েন এলাকাবাসী।

পরে বিষয়টি বিজিবি অবগত হলে স্থানীয় জনসাধারণের দূর্ভোগের কথা বিবেচনা করে বিজিবি রংপুর সেক্টরের নির্দেশনায় ৬১ বিজিবি’র উদ্যোগে স্থানীয় ছাত্র জনতার সমন্বয়ে মেরামত কাজ শুরু করা হয়। দিনব্যাপী তারা প্রায় ৩৩৫ ফুট প্যালাসাইড, ১৫,০০০ সিএফটি মাটি, ২টি সাইড ড্রেনসহ আনুষঙ্গিক সড়ক পৃষ্ঠতল নির্মাণ এবং ৫০টির বেশি বৃক্ষ রোপন ও ঘাসের চাপড়া (টার্ফিং) স্থাপনসহ রাস্তা মেরামত ও সংস্কারের কাজ করেন।

এ সময় বিজিবি’র কর্মকর্তা ও সদস্যসহ স্থানীয় ছাত্রজনতা, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone