শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন
লালমনিরহাটের বড়খাতা ইউনিয়ন যুবদলের কমিটি স্থগিত!

লালমনিরহাটের বড়খাতা ইউনিয়ন যুবদলের কমিটি স্থগিত!

দলের হাইকমান্ডের নির্দেশ অমান্য করে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন যুবদলের সভাপতি/ সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখা।

 

সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার এই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদেরকে অব্যাহতি প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “বড়খাতা ইউনিয়ন যুবদল, হাতীবান্ধা, লালমনিরহাট এর সভাপতি/ সাধারণ সম্পাদক সহ কমিটির নেতৃবৃন্দ দলের হাইকমান্ডের নির্দেশ অমান্য করে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকায়, বড়খাতা ইউনিয়ন যুবদল, হাতীবান্ধা, লালমনিরহাট এর সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হইল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কমিটির কেহ দলীয় পরিচয় বহন করিতে পারিবে না।”

এ ব্যাপারে লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি মোঃ আনিছুর রহমান আনিছ ও সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বলেন, ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

 

এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক বলেন, দলের হাইকমান্ডের নির্দেশ অমান্য করে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে উপরিউক্ত কমিটির ব্যক্তিদেরকে সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

উল্লেখ্য যে, দলের হাইকমান্ডের নির্দেশ অমান্য করে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত প্রসঙ্গে সদয় অবগতির জন্য অনুলিপি সভাপতি/ সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সভাপতি/ সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, লালমনিরহাট বরাবরে ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে।

 

এদিকে সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত অপর একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “মোঃ মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ, লালমনিরহাট জেলা যুবদল, লালমনিরহাট ও মোঃ শফিকুল ইসলাম রুবেল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, জেলা যুবদল, লালমনিরহাট। আপনারা গত ২৭-১২-২০২৩ইং সেচ্ছায় দল হইতে পদত্যাগ করিয়াছেন, ইতোমধ্যে আপনাদের পদত্যাগ পত্র গৃহিত হয়েছে। তাই পদত্যাগী নেতৃবৃন্দের কোন অপকর্মের দায় দায়িত্ব দল নিবেনা এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীর সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone