শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
লালমনিরহাটে ১০বছর পর উদ্ধার আঞ্জুমান মুফিদুল ইসলামের অফিস কক্ষ!

লালমনিরহাটে ১০বছর পর উদ্ধার আঞ্জুমান মুফিদুল ইসলামের অফিস কক্ষ!

লালমনিরহাটে দীর্ঘ ১০বছর পরে উদ্ধার হলো আঞ্জুমান মুফিদুল ইসলাম (ইসলামী জনকল্যাণ সংস্থা) লালমনিরহাট জেলা শাখার কার্যালয়ের অফিস কক্ষ। যা সংরক্ষিত নারী আসনের সাবেক এমপির এনজিওর দখলে ছিলো উক্ত কক্ষটি।

 

বুধবার (২১ আগস্ট) আঞ্জুমান মুফিদুল ইসলাম (ইসলামী জনকল্যাণ সংস্থা) লালমনিরহাট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সম্পাদকের আবেদনের প্রেক্ষিতে উক্ত এনজিওর লোকজন নিজেদের আসবারপত্র নিজেরাই সরিয়ে নিয়ে যায়।

 

সোমবার (২৬ আগস্ট) দুপুরে লালমনিরহাটের থানারোডস্থ অফিস কার্যালয় থেকে এসব আসবারপত্র নিয়ে যায় উক্ত এনজিওর লোকেরা।

বুধবার (২১ আগস্ট) আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান স্বপন স্বাক্ষরিত লালমনিরহাট জেলা প্রশাসক ও আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি বরাবরে লিখিত আবেদন পত্র সূত্রে জানা যায়, “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকে অবগত করা যাচ্ছে যে, আঞ্জুমান মুফিদুল ইসলাম, লালমনিরহাট জেলা শাখার একটি অফিস কক্ষ জয়নারী কল্যাণ সমিতি নামে অবৈধভাবে দখল করে ছিলো। উক্ত অফিস কক্ষটি দখলমুক্ত করার জন্য আপনার সদয় সহযোগিতা কামনা করছি। অতএব, উপরোক্ত বিষয়টি বিবেচনাপূর্বক অবৈধ দখল মুক্ত করার জন্য সদয় মর্জি হয়।”

 

বুধবার (২১ আগস্ট) লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ স্বাক্ষরিত রিসিভ কপিতে উল্লেখ করেন, “সম্পাদক প্রয়োজনীয় ব্যবস্থা নিন”।

 

জানা গেছে, ইতোমধ্যে এনজিওর সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে। আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে উক্ত কক্ষ এবং বারান্দায় তালা লাগিয়ে দেওয়া হয়েছে।

 

আরও জানা গেছে, লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের সাবেক এমপি অ্যাড. সফুরা বেগম রুমির এনজিও “জয় নারী কল্যাণ সমিতি”। অ্যাড. সফুরা বেগম রুমি উক্ত এনজিওটির প্রধান উপদেষ্টা এবং আফরোজা বেগম মেরী সভাপতি ও অ্যাড. রিনা বেগম সাধারণ সম্পাদক ছিলেন।

 

এ বিষয়ে জয় নারী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা অ্যাড. সফুরা বেগম রুমি, সভাপতি আফরোজা বেগম মেরী, সাধারণ সম্পাদক অ্যাড. রিনা বেগম এর বক্তব্য জানা যায়নি।

 

উল্লেখ্য যে, লালমনিরহাটের থানা রোডস্থ আঞ্জুমান মুফিদুল ইসলাম (ইসলামী জনকল্যাণ সংস্থা) লালমনিরহাট জেলা শাখার কার্যালয়টি অবস্থিত।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone