শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
লালমনিরহাটে বিএনপির ৪জন নেতাকে অব্যাহতি!

লালমনিরহাটে বিএনপির ৪জন নেতাকে অব্যাহতি!

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু নাসের সিদ্দিকী সোহেল, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহীন আলী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোসলেম উদ্দিন বাবুল, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মজনু মিয়া-কে বিএনপির সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখা।

 

বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার এই সিদ্ধান্ত মোতাবেক লালমনিরহাট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদেরকে অব্যাহতি প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে- মোঃ আবু নাসের সিদ্দিকী সোহেল, সাধারণ সম্পাদক, বাউরা ইউনিয়ন বিএনপি, মোঃ শাহীন আলী, সভাপতি, ৭নং ওয়ার্ড বিএনপি, বাউরা ইউনিয়ন শাখা, মোঃ মোসলেম উদ্দিন বাবুল, সভাপতি, ৮নং ওয়ার্ড বিএনপি, বাউরা ইউনিয়ন শাখা, মোঃ মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক, ৫ নং ওয়ার্ড বিএনপি, বাউরা ইউনিয়ন শাখা। সকলের উপজেলা পাটগ্রাম। উল্লেখিত সকল কে বিএনপির পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।”

 

এ ব্যাপারে লালমনিরহাট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাজু বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে উপরিউক্ত ব্যক্তিদেরকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

উল্লেখ্য যে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি প্রসঙ্গে নির্দেশিত হয়ে বার্তা প্রেরণ করা হলো।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone