শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সরকারি কবুলত জমি নিয়ে বিরোধ; ১২শতাংশ দখলের চেষ্টার অভিযোগ ৪র্থ জেলা স্কাউট সমাবেশ এর মহাতাঁবু জলসা অনুষ্ঠিত বিপন্ন সপ্তপর্ণী ছাইত্তান ফুলের ঘ্রাণে মুখরিত লালমনিরহাট শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় প্রসাধনীসহ ২জন গ্রেফতার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু বেপরোয়া ট্রাকের চাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত
লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নিয়ে ফেসবুকে স্থানান্তরের গুজব!

লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নিয়ে ফেসবুকে স্থানান্তরের গুজব!

লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানান্তরের গুজব ছড়িয়ে পড়েছে।

 

এ বিষয়ে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় লালমনিরহাট থেকে ঢাকায় স্থানান্তরের কোন সিদ্ধান্ত হয় নাই, এমন কোন নির্দেশনা বা তথ্য জানেনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

শুক্রবার (১৬ আগস্ট) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে ‘লালমনিরহাট বাসীর প্রতি উদাত্ত আহবান রাখছি, অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় লালমনিরহাট থেকে ঢাকায় স্থানান্তরের যেকোন ষড়যন্ত্র ঐক্যবদ্ধ ভাবে রুখতে হবে’ এমন খবর ছড়ানো হয়। ভিত্তিহীন এ খবর মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ছড়িয়ে পড়ে।

 

এ বিষয়ে জানতে চাইলে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসার গ্রুপ ক্যাপ্টেন রবিউল ইসলাম বলেন, ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় লালমনিরহাট থেকে ঢাকায় স্থানান্তরের কোন সিদ্ধান্ত হয় নাই, এমন কোন নির্দেশনা বা তথ্য জানেনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’

 

এর পরের দিন শনিবার (১৭ আগস্ট) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে ‘কর্তৃপক্ষ থেকে জানিয়েছে, অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় লালমনিরহাট থেকে স্থানান্তরের কোন সম্ভাবনা নাই। ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সকলকে।’

 

উল্লেখ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় অ্যাভিয়েশন সংক্রান্ত বাংলাদেশের একমাত্র বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হয়। এটি আকাশ বিজ্ঞান প্রকৌশল সম্পর্কিত বাংলাদেশের প্রথম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টি ঢাকার আশকোনায় ১১ একর জমির উপর অস্থায়ী ভাবে প্রতিষ্ঠিত হয়। তারপর এই অস্থায়ী ক্যাম্পাসটি পুরাতন তেজগাঁও বিমানবন্দরের পাশে স্থানান্তরিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস লালমনিরহাট জেলার বিমানবন্দরের (রানওয়ে) দক্ষিণ দিকে অবস্থিত। বিগত ২৬ জুন ২০২২ হতে বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে সকল স্নাতক (সম্মান) প্রোগ্রাম সমূহের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone