শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন
লালমনিরহাটে যুবদলের ১জন নেতাকে অব্যাহতি!

লালমনিরহাটে যুবদলের ১জন নেতাকে অব্যাহতি!

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের হারাটি ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আজিজুল ইসলাম খাঁন-কে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখা।

 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার এই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদেরকে অব্যাহতি প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনিদৃষ্ট অভিযোগের প্রেক্ষিতে মোঃ আজিজুল ইসলাম খাঁন, সভাপতি, হারাটি ইউনিয়ন যুবদল, সদর, লালমনিরহাট-কে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।”

 

এ ব্যাপারে লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি মোঃ আনিছুর রহমান আনিছ ও সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বলেন, ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

 

এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে উপরিউক্ত ব্যক্তিকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

উল্লেখ্য যে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি প্রসঙ্গে সদয় অবগতির জন্য অনুলিপি সভাপতি/ সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সভাপতি/ সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, লালমনিরহাট বরাবরে ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে।

 

এর আগে ৮, ১০ ও ১২ আগস্ট দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাইদুল ইসলাম আব্বাস, পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি শাহআলম ও সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলাম, হারাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মুকুল, সদস্য মহসিন খান ও মহেন্দ্রনগর ইউনিয়ন যুবদল ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রিপন মিয়া, ৪নং ওয়ার্ডের সহ-সভাপতি ইমরান হোসেন, ১নং ওয়ার্ডের সহ-সভাপতি জোবেদ আলী, ২নং ওয়ার্ডের সদস্য জুয়েল মিয়া এবং গোকুন্ডা ইউনিয়ন যুবদলের সভাপতি/ সাধারণ সম্পাদক, মহেন্দ্রনগর ইউনিয়ন যুবদল ৫নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ছব্বুল আলী ও পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের কোষাধ্যক্ষ উকিল চন্দ্র দেব, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন-কে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার/ অব্যাহতি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone