শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
লালমনিরহাটের রত্নাই নদীর ফুল সাগরে একটি বাঁশের টারই মানুষের ভরসা!

লালমনিরহাটের রত্নাই নদীর ফুল সাগরে একটি বাঁশের টারই মানুষের ভরসা!

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ২নং কুলাঘাট ইউনিয়নে বনগ্রামে রত্নাই নদী (ফুল সাগর)র উপর একটি পাকা সেতুর অভাবে দুইপাড়ের মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। একটি বাঁশের টারের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই পারাপার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ।
সরেজমিনে গিয়ে জানা গেছে, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ২নং কুলাঘাট ইউনিয়নের বনগ্রামে রত্নাই নদী (ফুল সাগর)র উপর সাধারণ মানুষ অস্থায়ী বাঁশের টার দিয়ে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে।
এদিকে রত্নাই নদী (ফুল সাগর)র বাঁশের টারের পূর্ব পার্শ্বে বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা এবং দক্ষিণ-পশ্চিম পার্শ্বে ভাটিবাড়ী সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় অবস্থিত।
অপরদিকে রত্নাই নদী (ফুল সাগর)র বাঁশের টারের উত্তর পার্শ্বে বনগ্রাম ও দক্ষিণ পার্শ্বেও বনগ্রাম অবস্থিত।
এ এলাকাগুলো কৃষি নির্ভর এলাকা হিসেবে পরিচিত। এখানে ধান, পাট, ভুট্টা, আলু, শাক সবজিসহ নানা ধরনের ফসল উৎপাদন হয়। পাকা সেতু না থাকায় এ এলাকায় স্কুল, কলেজের শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বনগ্রাম এলাকাবাসী মহসিন (২৮) ও নূর মোহাম্মদ (৫৭) বলেন, বনগ্রামের রত্নাই নদীর ফুল সাগরের উত্তর পার্শ্ব থেকে দক্ষিণ পার্শ্ব যাওয়ার সময় অনেক কষ্ট করে পারাপার হতে হয়। এখানে একটি পাকা সেতু হলে আমাদের অনেক সুবিধা হবে।
শিক্ষার্থীরা বলেন, আমাদের এই এলাকা থেকে বিদ্যালয়ে যেতেও অনেক কষ্ট করতে হয়। এখানে সেতু হলে দুই পাড়ের মানুষের অনেক উপকার হবে।
রিক্সা চালকরা বলেন, আমাদের রিক্সা অন্যের বাড়িতে বৈদ্যুতিক চার্জে রেখে ফুল সাগরের উপর দিয়ে বাঁশের টার বেয়ে আসতে হয়। এখানে একটি সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone