শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন
লালমনিরহাটে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ভাংচুর, বাড়ীঘরে অগ্নি সংযোগ হত্যা ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ভাংচুর, বাড়ীঘরে অগ্নি সংযোগ হত্যা ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ভাংচুর, বাড়ীঘরে অগ্নি সংযোগ হত্যা ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাটের মিশন মোড় গোল চত্ত্বরে লালমনিরহাট সর্ব স্তরের সনাতনীবৃন্দ ও সনাতনী শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক প্রমুখ। এ সময় লালমনিরহাটের সর্ব স্তরের সনাতনীবৃন্দ ও সনাতনী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমনিরহাটের শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি চত্বরে থেকে সর্ব স্তরের সনাতনীবৃন্দ ও সনাতনী শিক্ষার্থীবৃন্দ সারিবদ্ধ হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বর পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলাকালীন সময়ে সর্ব স্তরের সনাতনীবৃন্দ ও সনাতনী শিক্ষার্থীবৃন্দ নানান বিষয়ে শ্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন এবং পৌরসভা এলাকা থেকে আগত সনাতনীবৃন্দ ও সনাতনী শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone