শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র চমক! নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত ফিরে দেখা: জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা নির্বাচিত! লালমনিরহাট-০২ আসনে পূর্ণাঙ্গ ভোট গণনার দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লিচু গাছে গাছে সোনালী মুকুল যাঁরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন! উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ ‎ভোটের সময় সবাই বলেন লালমনিরহাটের শিবেরকুটি সরেয়ারতল ঘাটে ব্রিজ হবে, ভোট শেষে খবর থাকে না আগামীকাল লালমনিরহাটের তিনটি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ডাঃ আবুল মহসিন প্রামানিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় লালমনিরহাটের ৩জন যুবদল নেতাকে বহিস্কার!

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় লালমনিরহাটের ৩জন যুবদল নেতাকে বহিস্কার!

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মাইদুল ইসলাম আব্বাস, পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শাহআলম ও সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইদুল ইসলাম-কে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখা।

 

বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার এই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদেরকে বহিস্কার করা হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মাইদুল ইসলাম আব্বাস, পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শাহআলম মন্ডল ও পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইদুল ইসলাম-কে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।”

 

এ ব্যাপারে লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি মোঃ আনিছুর রহমান আনিছ ও সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বলেন, ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

 

এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে উপরিউক্ত ব্যক্তিদের দলীয় পদ থেকে বহিস্কার করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

উল্লেখ্য যে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে বহিস্কার প্রসঙ্গে সদয় অবগতির জন্য অনুলিপি সভাপতি/ সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সভাপতি/ সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, লালমনিরহাট বরাবরে ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone