শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩
লালমনিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” স্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩১ জুলাই) সকাল ১০টায় লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুল এর হল রুমে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্যাহ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও লালমনিরহাট জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাড. সফুরা বেগম রুমী, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। বক্তব্য রাখেন মহেন্দ্রনগরের আলাউদ্দিন, মৎস্য চাষী কুলাঘাটের হারুন অর রশিদ, আসাদুজ্জামান, মোছাঃ মাজনুন্নাহার মায়া, লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুকুল ইসলাম, লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আলীনুর রহমান, লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের মোঃ হাবিবুর রহমান রানা, লালমনিরহাট আনসার ও ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ টিটন মিয়া, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ লালমনিরহাট জেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাট হতে কালেক্টরেট কলেজিয়েট স্কুল প্রাঙ্গণ পর্যন্ত ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র‍্যালি, কালেক্টরেট কলেজিয়েট স্কুল-এর পুকুরে পোনামাছ অবমুক্তকরণ ও উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা সভা এবং মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone