শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে লালমনিরহাটের লোকসঙ্গীত

সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে লালমনিরহাটের লোকসঙ্গীত

অযত্ন, অবহেলা আর সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে লালমনিরহাটের লোকসঙ্গীত। তবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীতকে এখনও আগলে রেখেছেন লালমনিরহাটের বেশকিছু শিল্পী। মা, মাটি, দেশ, প্রেম, বিরহের নানা বিষয় নিয়ে গান রচনা ও সুরারোপ করেন তারা। জেলার প্রত্যন্ত পল্লীতে যে সব শিল্পী এসব গান গেয়ে জীবিকা নির্বাহ করেন, ভাল নেই তারা।
অনুসন্ধানে জানা যায়, মনের টানে তারা সুস্থ সংস্কৃতি ধারাকে ধরে রাখলেও অবহেলিত রয়ে গেছেন সব সময়। সরকারি, বেসরকারি উদ্যোগ, সহযোগিতা আর পরিচর্যার মাধ্যমে গ্রামীণ এই লোক সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে। গানের দেশ, সুরের দেশ, আমাদের এই বাংলাদেশ। গ্রামগঞ্জের লোক সংস্কৃতির ভিত্তির উপর মজবুত অবস্থানে দাঁড়িয়ে আছে দেশের সাংস্কৃতিক অঙ্গন। দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা লোক সংস্কৃতি। তেমনি লালমনিরহাটের বিভিন্ন গ্রামে এখনও লোকসঙ্গীতকে ধরে রেখেছেন শিল্পীরা। জেলার বিভিন্ন প্রত্যন্ত পল্লী গ্রামে লোকসঙ্গীতের আসর বসিয়ে জীবিকা নির্বাহ করেন। বিয়েসহ বিভিন্ন সামাজিক উৎসব এবং হাট-বাজারে এসব শিল্পী নেচে গেয়ে দর্শকদের বিনোদনের খোরাক জোগান। একতারা, দোতারা, ঢোল, বাঁশি, হারমোনিয়াম, মন্দিরা, প্রেম, জুরী ও তবলা এসব বাদ্যযন্ত্র দিয়েই গানে রূপ দেন এসব শিল্পী। হৃদয়ে ভাবের উদয় হলেই মুখে মুখে উপস্থিত গান রচনা ও সুর দিতে তাদের জুড়ি নেই। এ জেলায় পালাগান, জারীগান, লোকগীতি, পল্লীগীতি, ভাওয়াইয়ার জন্য বিখ্যাত। কিন্তু লোকসঙ্গীত সংগ্রহ, সংরক্ষণ, প্রচার, প্রসার ও চর্চা অভাবের এ পেশা থেকে সরে দাঁড়াচ্ছেন অনেক শিল্পী। সেই সঙ্গে শিল্পীদের যাচ্ছে দুর্দিন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone