শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই! দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিলেন লালমনিরহাটের অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান ও আসাদুল হাবিব দুলুর জন্য বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত খোশ আমদেদ মাহে রমযান উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত র‌্যাব-১৩ এর অভিযানে অপহরণকৃত স্কুল ছাত্রী উদ্ধারসহ প্রধান আসামি গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা, ইস্কাফ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ সংরক্ষিত নারী আসনে জনগণ দেখতে চায় প্রতিবাদী নারী তাবাসসুমকে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লালমনিরহাটবাসী
প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে জড়িত থাকায় লালমনিরহাটের আদিতমারীতে আওয়ামী লীগের সহ-সভাপতিকে বহিষ্কার!

প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে জড়িত থাকায় লালমনিরহাটের আদিতমারীতে আওয়ামী লীগের সহ-সভাপতিকে বহিষ্কার!

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমানকে স্বীয় পদ থেকে বহিস্কার করেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগ।

 

শনিবার (১৩ জুলাই) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ আওয়ামী লীগ, আদিতমারী উপজেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠন বিরোধী, শৃঙ্খলা-পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোঃ মিজানুর রহমান (সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, আদিতমারী উপজেলা শাখা, লালমনির হাট) কে স্বীয় পদ থেকে বহিষ্কার করা হলো।”

 

এ ব্যাপারে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম বলেন, চলমান পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone