শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সাত দিন পরই লালমনিরহাটে ৪শত ৭৬টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে অপ্রাতিষ্ঠানিক যুব প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ভ্যাকু মেশিন দিয়ে হামলা ও বাড়ির প্রাচীর ভাঙচুরের ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ এবি পার্টি নেতা ও আইনজীবীর বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের বিষয়ে সংবাদ সম্মেলন শিশু অধিকার দিবস ও শিশু সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে সুহাইলা সুবাহর স্বর্ণ ও রৌপ্য জয় বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৩০ জুন) সকাল ১১টায় লালমনিরহাটের স্টেশন রোডস্থ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা লালমনিরহাট জেলা শাখার কার্যালয়ের হলরুমে স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার সভাপতি ফেরদৌসী বেগম বিউটি-এঁর সভাপতিত্বে স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার কার্যকরী সদস্য মুনীম হোসেন প্রতীক-এঁর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছিলেন ভারতের জলপাইগুড়ির করতোয়া নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সহ-সভাপতি অধ্যাপক দেবযানী সেনগুপ্ত। আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুরের তিস্তা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সভাপতি শাহিদা মিলকি, সাধারণ সম্পাদক রেজিনা সাফরিন, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক শাহানা রহমান। বক্তব্য রাখেন স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তহমিনা বেগম ইলা প্রমুখ। কবিতা আবৃত্তি করেন আজমেরী পারউইন লাবনী, পি কে বিক্রম, মোছাঃ সরমিন আরা হক প্রমুখ। সংগীত পরিবেশন করেন রাওয়ানা মার্জিয়া, ফারুক আহমেদ সূর্য প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরে ভারতের জলপাইগুড়ির করতোয়া নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সহ-সভাপতি অধ্যাপক দেবযানী সেনগুপ্তকে স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার সৌজন্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone