শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশিষ্ট আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির মিঠুল-এঁর ইন্তেকাল বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক প্রতিযোগিতা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ২লক্ষ ৮০হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ ও অটোরিকশাসহ গাঁজা জব্দ দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন
লালমনিরহাটে সড়ক ও জনপদ বিভাগের গাফিলতিতে ঢালাই (মিক্সার মেশিন) জাতীয় মহাসড়কে ভোগান্তি!

লালমনিরহাটে সড়ক ও জনপদ বিভাগের গাফিলতিতে ঢালাই (মিক্সার মেশিন) জাতীয় মহাসড়কে ভোগান্তি!

তিস্তা-লালমনিরহাট-বুড়িমারী লালমনিরহাটের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জাতীয় মহাসড়ক। এটি মহেন্দ্রনগর থেকে মোস্তফি যাওয়ার জন্য বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের বাইপাস সড়ক হিসেবে ব্যবহৃত হয়। বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে যাওয়া এই জাতীয় মহাসড়কের আশেপাশে কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে।

 

লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে দীর্ঘ যাবৎ সড়কটিতে অর্ধেক অংশ দিয়ে যাতায়াত করা গেলেও অপর অর্ধেক অংশে চলাচলের অনুপযোগী অবস্থায় পড়ে রয়েছে। সেই সাথে রাস্তার উপর একটি ঢালাই/ মিক্সার মেশিন কাজ শেষেও রাস্তায় পড়ে আছে। এতে চরম ভোগান্তিতে রয়েছেন এই জাতীয় মহাসড়ক দিয়ে চলাচলকারীরা।

 

সরেজমিনে দেখা যায়, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর খান মার্কেট সংলগ্ন মহাসড়কটির ঢালাই এর শেষ অংশে এ অবস্থা। জাতীয় মহাসড়কের কাজ শেষে ঢালাই/ মিক্সার মেশিন সেভাবেই রয়েছে। ঢালাই রাস্তা তৈরি করা হলেও গাড়ি উঠার স্লোপের কাজ অসমাপ্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। সার্বিকভাবে এই সড়কে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার এর উদাসীনতাই জাতীয় মহাসড়কে যাতায়াতকারীর ভোগান্তিতে পড়ছে?

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone