শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু
লালমনিরহাটে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

লালমনিরহাটে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

লালমনিরহাটে ত্যাগের আদর্শে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে মুসলমান সম্প্রদায় সোমবার (১৭ জুন) তাঁদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করেছে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই ঈদে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিয়েছে মুসলমানরা।

 

সকালে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন মুসল্লিরা স্থানীয় ঈদগাহ কিংবা মসজিদে সমবেত হন। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে নিজের পাপমোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে আল্লাহর দরবারে তাঁরা মোনাজাত করেন। নামাজ শেষে সবাই ত্যাগের আদর্শে আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য পশু কোরবানি দেন।

 

লালমনিরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ময়দানে। এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী, উর্ধ্বতন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সর্বস্তরের সাধারণ মানুষ ওই জামাতে অংশ নেন। পবিত্র ঈদ উল আযহার নামাজ ও দোয়া পরিচালনা করেন লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ মোঃ আতিকুর রহমান।

 

এছাড়াও অন্যান্য স্থানের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের কোদালখাতা ঈদগাহ মাঠ ময়দানে। এ সময় কোদালখাতা জামে মসজিদের সাবেক সভাপতি হযরত আলী, ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেব আলী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ হাসান, লালমনিরহাট সরকারি কলেজের ছাত্র রিজভী আহমেদ সৌরভ, কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আল মুবীন আহমেদ আদর ও সর্বস্তরের সাধারণ মানুষ ওই জামাতে অংশ নেন। পবিত্র ঈদ উল আযহার নামাজ ও দোয়া পরিচালনা করেন কোদালখাতা ঈদগাহ মাঠের পেশ ঈমাম মাওলানা মোঃ নূরুল আমিন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone