শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লালমনিরহাটবাসী ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র চমক! নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত ফিরে দেখা: জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা নির্বাচিত! লালমনিরহাট-০২ আসনে পূর্ণাঙ্গ ভোট গণনার দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লিচু গাছে গাছে সোনালী মুকুল যাঁরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন! উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ ‎ভোটের সময় সবাই বলেন লালমনিরহাটের শিবেরকুটি সরেয়ারতল ঘাটে ব্রিজ হবে, ভোট শেষে খবর থাকে না
লালমনিরহাটের হযরত শাহ্ কবির (রহঃ) বড়দরগাহ মাজার শরীফ

লালমনিরহাটের হযরত শাহ্ কবির (রহঃ) বড়দরগাহ মাজার শরীফ

লালমনিরহাটের হযরত শাহ্ কবির (রহঃ) বড়দরগাহ মাজার শরীফ অত্র এলাকার তথা সারা দেশেরে ধর্মপ্রাণ মানুষের পবিত্র স্থান হিসেবে সমাধিত। সবে ক্বদর ও সবে বরাতের রাতে হাজারো মানুষ সারা রাত ধরে ইবাদত বন্দেগীতে রত থাকে। এছাড়াও প্রতি বছরের ফাল্গুন মাসের শেষ বুধবার বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতি ঘটে।

ইতিহাস সূত্র যত দূর জানা যায়, হযরত শাহ্ কবির (রহঃ) ইরাকের বসরায় ৬৭২খ্রিষ্টাব্দে জন্ম গ্রহণ করেন। ৭১২খ্রিষ্টাব্দে তিনি ইসলাম ধর্ম প্রচারের লক্ষে- ভারত উপমহাদেশে আগমন করেন। লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের হারানো মসজিদে তাঁর প্রথম আগমন ঘটে। সেখানে কিছুদিন অবস্থান করার পর লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের নামুড়ী হারাটি এলাকায় তিনি পদার্পন করেন। অত্র এলাকায় ধর্ম প্রচার কালীন সময়ে ৭৩৪খ্রিষ্টাব্দে ইহধাম হইতে তিনি অমরধাম গমন করেন। ইংরেজি ২১ শে মার্চ ২৭ শে ফাল্গুন বাংলা। পরে তাঁকে নামুড়ী হারাটিতে সমাহিত করা হয়। এর পরেই তাঁর মাজার শরীফকে ঘিরে গড়ে উঠে বড়দরগাহ মাজার শরীফ।

সরেজমিনে গিয়ে জানা যায়, মাজারের পবিত্রতা রক্ষার্থে মোমবাতি, আগরবাতি জ্বালানো চুম্বন দেওয়া, মাথা লাগানো, মুখে বা গায়ে ধুলো বালি মাখা শরিয়ত অনুসারে নিষেধ।

উক্ত মাজার কমিটির খাদেম হিসেবে রয়েছেন মৌলভী মোঃ আব্দুল খালেক।

বড়দরগাহ মাজার শরীফকে ঘিরে গড়ে উঠে বড়দরগাহ মাজার শরীফ জামে মসজিদ, বড়দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হারাটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone