শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
লালমনিরহাটের রসালো লিচু লাল রঙে রঙিন হয়ে ডালে ডালে ঝুলছে!

লালমনিরহাটের রসালো লিচু লাল রঙে রঙিন হয়ে ডালে ডালে ঝুলছে!

অনন্য এক স্বাদের টসটসে বাংলাদেশের সেরা লালমনিরহাটের লিচু ব্যাপক আকারে বাজারে পাওয়া যাচ্ছে। বিশেষ এক বৈশিষ্ট্য নিয়ে বিভিন্ন জাতের লিচুর মধ্যে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়না-টু ও চায়না-থ্রি আর সেই সঙ্গে দেশি জাতের লিচু এখন গাছে গাছে থোকায় থোকায়। বর্তমানে সব জাতের লিচু এখন বাজারে এসেছে।

সময়ের শেষের দিকে বাজারে আসা লিচুর স্বাদ কিছুটা অন্য রকম কিন্তু চাহিদার কমতি নেই। লিচু পল্লী খ্যাতি পাওয়া লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা, ভাটিবাড়ী, কাকেয়া টেপা, ফুলগাছ, ইটাপোতা, দুড়াকুটি, কর্ণপুর গ্রামে গাছে গাছে লিচু লাল রঙে রঙিন হয়ে ডালে ডালে ঝুলছে।

কোদালখাতা গ্রামের লিচু ব্যবসায়ী মোঃ আজাদ হোসেন বলেন, ১লক্ষ ১০হাজার টাকা দিয়ে লিচু বাগান কিনেছি। বর্তমানে আমার বাগানের ১শত বোম্বাই লিচুর মূল্য ৪শত টাকা, ১শত চায়না-টু লিচুর মূল্য ৭শত টাকা ও ১শত চায়না-থ্রি লিচুর মূল্য ৯শত টাকা দরে বিক্রি হচ্ছে।

তিনি আরও বলেন, এবারে আবহাওয়া ভালো না থাকার কারণে লিচুর ফলন কমেছে। আমরা এবার লিচুতে ঘাটতিতে পড়তে পারি।

প্রসঙ্গত, দিন দিন লিচুর ফলন এবং দাম ভালো পাওয়ায় এ লিচু চাষের জমি বাড়ছে। সেই সাথে বাগান ছাড়াও প্রতিটি বাড়ি, বাড়ি সংলগ্ন ভিটা জমিতে কয়েকটি করে লিচু গাছ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone