শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
রেজাউল করিম স্বপনের নিজস্ব উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারন ভোগান্তি কমলো হাজারও মানুষের

রেজাউল করিম স্বপনের নিজস্ব উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারন ভোগান্তি কমলো হাজারও মানুষের

মোঃ মাসুদ রানা রাশেদ: গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিপাতের কারনে লালমনিরহাট পৌরসভার সাপটানা কবরস্থানের পাশের ড্রেনটি ময়লা আবর্জনায় ভর্তি হয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা অকেজো হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ে হাজারও মানুষ।

 

উক্ত ড্রেনটিতে ময়লা আবর্জনায় ভর্তি থাকায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে পড়লে বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিনরহাট জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক ও লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং লালমনিরহাট পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ রেজাউল করিম স্বপন নিজস্ব ভেক্যু ও ট্রাক্টর দিয়ে ড্রেনটি পরিস্কারের উদ্যোগ গ্রহণ করেন।

 

যেমনি উদ্যোগ তেমনি কাজের অংশ হিসেবে ভেক্যু ও ট্রাক্টর দিয়ে ড্রেনটির ময়লা আবর্জনা ফেলে পানি চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। এতে করে হাজারও মানুষের ভোগান্তি কমেছে।

 

বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক ও লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং লালমনিরহাট পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী রেজাউল করিম স্বপন বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি পৌরবাসী মানুষের পাশে রয়েছি। তাদের ময়লা আবর্জনায় ড্রেনটি ভর্তি আমি নিজস্ব উদ্যোগে সাপটানা কবরস্থানের পাশের ড্রেনটি নিজস্ব ভেক্যু ও ট্রাক্টর দিয়ে পরিস্কার করে দেওয়ার ব্যবস্থা করি এবং উচাটারীর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে রহমান চাচার বাড়ির সামনে পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেই।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone