শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
লালমনিরহাটে হাতী-ঘোড়া সাজিয়ে ওয়ালটনের বর্ণাঢ্য র‌্যালি

লালমনিরহাটে হাতী-ঘোড়া সাজিয়ে ওয়ালটনের বর্ণাঢ্য র‌্যালি

লালমনিরহাটে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ মে) সকাল ১১টায় ওয়ালটন লালমনিরহাট জোনের আয়োজনে এ র‌্যালি শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী মাঠ থেকে শুরু হয়ে মিশন মোড়সহ মূল মুুল সড়ক প্রদক্ষিণ করে ওয়ালটন মিশন মোড় প্লাজার সামনে এসে শেষ হয়।

ওয়ালটন প্লাজা মিশন মোড় কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-২০ এ ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যানের ক্রেতাদের জন্য ‘ননস্টপ মিলিয়নিয়ার’ শীর্ষক সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে এর আগেও ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছিলেন ৩০জন ক্রেতা। ঈদকে সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ উপহার হিসেবে আবারও এই সুবিধা দিচ্ছে ওয়ালটন। গত ১ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মিলিয়নিয়ার হওয়ার এই সুযোগ পাবেন ক্রেতারা।

সেরা পণ্যে সেরা অফার স্লোগানে লালমনিরহাটে অনুষ্ঠিত ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এর এই র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন ডিভিশন-১২ এর সিডিও ওয়াহিদুজ্জামান। এসময় বিশেষ অতিথি ছিলেন ডিভিশন-১২ এর ডিসিএম শাকিল আহমেদ। এসময় ওয়ালটন প্লাজার কুড়িগ্রামের ম্যানজার রশিদুল ইসলামসহ লালমনিরহাট জোনের ১২টি প্লাজার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। র‌্যালিতে হাতী-ঘোড়া সাজিয়ে প্রদর্শনী করা হয়। এর আগে ওয়ালটন লালমনিরহাট জোনের কর্মকর্তাগন বৃক্ষরোপণ ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone