শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠিত

অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৯ মে) বিকাল ৩টায় লালমনিরহাট সদর উপজেলা এলএসডিতে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা খাদ্য বিভাগের আয়োজনে এ ধান ও চাল সংগ্রহ ২০২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১৮, লালমনিরহাট-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ বি এম আরিফুল হক, লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট জেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু। এ সময় লালমনিরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে, লালমনিরহাট এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ, লালমনিরহাট জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, সদস্য আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ খাদ্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কৃষক, চালকল মালিকগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার অনুকূলে অভ্যন্তরীণ বোরো ধান ৪৭০৬মেঃ টন, সিদ্ধ চাল ১০৫৬৩মেঃ টন, আতপ চাল ৯৬ মেঃ টন ও গম ১৩৪মেঃ টনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone