শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কালীবাড়ী মন্দির পরিদর্শন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ১৩হাজার ২শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন
পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ রুহুল আমীন বাবুল (আনারস) প্রতীকে বিজয়ী!

পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ রুহুল আমীন বাবুল (আনারস) প্রতীকে বিজয়ী!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ রুহুল আমীন বাবুল (আনারস) প্রতীকে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

বুধবার (৮ মে) লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার এ ফলাফল ঘোষণা করেন।

 

পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোঃ রুহুল আমীন বাবুল (আনারস) প্রতীকে ৫৬হাজার ১শত ৪৩টি ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ওয়াজেদুল ইসলাম শাহীন (ঘোড়া) প্রতীকে ৯শত ৩৫টি ভোট পান। এছাড়াও মোঃ রেজাউল করিম (টেলিফোন) প্রতীকে ৩শত ৫৩টি ভোট পেয়েছেন।

 

পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ মোফাজ্জল হোসেন (টিউবওয়েল) প্রতীকে ২৯হাজার ১শত ৩৬টি ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুলা-আল মামুন (চশমা) প্রতীকে ২৭হাজার ২শত ৯৪টি ভোট পান।

 

পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বেজ্ওয়ানা পারভীন (ফুটবল) প্রতীকে ২৬হাজার ২১টি ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছাঃ লতিফা আক্তার (কলস) প্রতীকে ২০হাজার ২শত ১২টি ভোট পান। এছাড়াও মির্জা সাইরী তানিয়া (পদ্মফুল) প্রতীকে ১০হাজার ২শত ৭৭টি ভোট পেয়েছেন।

 

পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করায় সমর্থকরা আনন্দিত।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone