শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে জনগণ দেখতে চায় প্রতিবাদী নারী তাবাসসুমকে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লালমনিরহাটবাসী ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র চমক! নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত ফিরে দেখা: জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা নির্বাচিত! লালমনিরহাট-০২ আসনে পূর্ণাঙ্গ ভোট গণনার দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লিচু গাছে গাছে সোনালী মুকুল যাঁরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন! উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ
তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ অনুষ্ঠিত

তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে বিএনপি-লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, মজমুল হোসেন প্রামানিক, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক হাসান আলী, লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দস সাত্তারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির প্রাচার সম্পাদক আসাদুজ্জামান প্রামাণিক।

 

উল্লেখ্য যে, বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের মিশন মোড় গোল চত্ত্বরে যাতায়াতকারী ট্রাক, রিক্সা, ভ্যান, অটোরিক্সা চালকসহ খেটে খাওয়া তৃষ্ণার্ত ২হাজার মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি এবং বিস্কুট বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone