শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে মোগলহাটের ৯নং ওয়ার্ড কমিটির অবহিত ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত সম-নাগরিকত্বের প্রসার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠণ কারণ দর্শানো নোটিশের জবাবে নিজ খরচে প্রাচীর নির্মাণের অনুমতি চাইলেন লালমনিরহাটের আশরাফ আলী (লাল)
উপজেলা নির্বাচনে কালীগঞ্জ ও আদিতমারীতে চেয়ারম্যান পদে ৫জনসহ ২০প্রার্থীর মনোনয়নপত্র বৈধ!

উপজেলা নির্বাচনে কালীগঞ্জ ও আদিতমারীতে চেয়ারম্যান পদে ৫জনসহ ২০প্রার্থীর মনোনয়নপত্র বৈধ!

লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জনসহ ২০জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লালমনিরহাট ও রিটার্নিং অফিসার।

 

এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১০জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৫জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে।

 

দ্বিতীয় পর্যায়ের লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হয় মঙ্গলবার (২৩ এপ্রিল) এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে বৃহস্পতিবার (২ মে)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় মঙ্গলবার (৩০ এপ্রিল) এবং ভোট গ্রহণ মঙ্গলবার (২১ মে)।

 

কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩জনের মনোনয়ন বৈধ হয়েছে। তারা হলেন- মাহবুবুজ্জামান আহমেদ, মোঃ তারিকুল ইসলাম তুষার, রাকিবুজ্জামান আহমেদ। কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন- কমল কৃষ্ণ সরকার, দেবদাস কুমার রায়, মোঃ আবির হোসেন চৌধুরী, মোঃ শাহজাহান প্রামানিক, মোঃ সাব্বির আহম্মেদ। কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২জনে মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন- মোছাঃ নিলুফা আখতার, মোছাম্মদ নাজনীন রহমান।

 

আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ২জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন- মোঃ ফারুক ইমরুল কায়েস, মোঃ রফিকুল আলম। আদিতমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন- চিত্ত রঞ্জন সরকার, মোঃ আশরাফুল আলম, মোঃ মাইদুল ইসলাম সরকার, মোঃ রাসেল মাহফুজ, শ্রী মিলন কুমার বর্মন। আদিতমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬জনের মধ্যে একমাত্র আব্দুর রাজ্জাকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আদিতমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩জনে মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন- মোছা ছামসুন নাহার, মোছাঃ জেসমিন আকতার, মোছাঃ নার্গিস পারভিন আমিনা।

 

দ্বিতীয় পর্যায়ে আগামী ২১ মে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪লক্ষ ২হাজার ২৯জন। কালীগঞ্জ উপজেলা ৮টি ইউনিয়ন ও আদিতমারী উপজেলা ৮টি ইউনিয়ন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone