শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সেই আলোচিত শ্রমিক লীগ নেতা হত্যা মামলায় দুই বিএনপির নেতা কারাগারে!

সেই আলোচিত শ্রমিক লীগ নেতা হত্যা মামলায় দুই বিএনপির নেতা কারাগারে!

লালমনিরহাটে বিএনপির ডাকা হরতাল ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির উভয় দলের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে লালমনিরহাট সদর উপজেলার লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় বিএনপির দুই নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

লালমনিরহাটের সেই আলোচিত শ্রমিক লীগ নেতা হত্যা মামলায় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক এবং লালমনিরহাট সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর খানকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

 

সোমবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে লালমনিরহাট জেলা ও দায়রা জজ এ আদেশ দেন।

 

এর আগে দুপুরে লালমনিরহাটে অতিরিক্ত দায়রা জজ মিজানুর রহমান এর আদালতে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলার এজাহারভুক্ত বিএনপির ৯জন আসামী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে দুই জনের জামিন নামঞ্জুর করে আদালত।

 

জানা গেছে, ২০২৩ সালের ২৯ অক্টোবর বিএনপির ডাকা হরতাল ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে উভয় দলের সংঘর্ষে আহত হন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলমসহ অনেকে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

উক্ত ঘটনার ৩দিন পর বুধবার (১ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর থানায় নিহত শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলমের বন্ধু ও আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম খান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুকে ১নম্বর আসামীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮১জনের নাম পরিচয় উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০/৪০০জনকে আসামী করে এ মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone