শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র চমক! নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত ফিরে দেখা: জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা নির্বাচিত! লালমনিরহাট-০২ আসনে পূর্ণাঙ্গ ভোট গণনার দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লিচু গাছে গাছে সোনালী মুকুল যাঁরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন! উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ ‎ভোটের সময় সবাই বলেন লালমনিরহাটের শিবেরকুটি সরেয়ারতল ঘাটে ব্রিজ হবে, ভোট শেষে খবর থাকে না আগামীকাল লালমনিরহাটের তিনটি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ডাঃ আবুল মহসিন প্রামানিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ শুভ উদ্বোধন এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ শুভ উদ্বোধন এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লালমনিরহাটে ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে দিনব্যাপী প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় লালমনিরহাট কালেক্টরেট মাঠে লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় এ শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি।

 

এদিকে বিকাল ৩টা ৩০মিনিটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-৩ সংসদ সদস্য এ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম পিপিএম, লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ এ বি এম আরিফুল হক, লালমনিরহাট জেলা পোল্ট্রি এঅ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মঞ্জুরুল আলম শেখ, লালমনিরহাট জেলা ডেইরী অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুর রহিম। বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সামাদ, লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক মোঃ রমজান আলী, দৈনিক দেশবাংলা লালমনিরহাট প্রতিনিধি মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশন, লালমনিরহাট জেলা ডেইরী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অন্যান্য খামার মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে ৪৪টি স্টল স্থাপন করা হয়েছে। পরে খামার মালিকদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone