শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে
জনাব অ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান এঁর সংবর্ধনা অনুষ্ঠিত

জনাব অ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান এঁর সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ১৮, লালমনিরহাট-৩ জনাব অ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান এঁর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় বঙ্গবন্ধু পরিষদ নির্মাণাধী জেলা কার্যালয় লালমনিরহাটে বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক (অবঃ) আব্দুল মজিদ মন্ডল-এঁর সভাপতিত্বে বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান-এঁর সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লতিফা বেগম লাকী, লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আবু বক্কর সিদ্দিক, ১৮, লালমনিরহাট-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. মোঃ মতিয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 

১৮, লালমনিরহাট-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. মোঃ মতিয়ার রহমান বলেন, অবহেলিত লালমনিরহাট অঞ্চলের উন্নয়নের জন্য তার দেওয়া অঙ্গীকার পূরণের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাবেন তিনি।

 

তিনি বলেন, বর্তমান সরকার এই অঞ্চলের উন্নয়নে আন্তরিক, লালমনিরহাট অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি পূরণ করা সম্ভব। তিনি লালমনিরহাটকে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার আশ্বাস দেন।

 

তিনি আরও বলেন, আগামীতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone