শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে স্মার্ট স্কাউটিং, স্মার্ট সিটিজেন” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা, পুরস্কার বিতরণ ও ২০২২ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী স্কাউটদের সংবর্ধনা এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৮ এপ্রিল) সকাল ১১টায় লালমনিরহাট জেলা স্কাউট ভবনে বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলা সদর উপজেলার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদর উপজেলার সভাপতি এ বি এম আরিফুল হক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার সভাপতি মোহাম্মদ উল্যাহ। এ সময় বাংলাদেশ স্কাউটস জেলা সম্পাদক মোঃ রাজিবুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ লিয়াকত আলী ভুঞাঁ, সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) নুরে তাসনিম, উপজেলা কমিশনার আলেয়া ফেরদৌসী লাকী, উপজেলা সম্পাদক একরামুল হক সরকার, উপজেলা কোষাধ্যক্ষ লিপিকা দত্ত, জেলা কোষাধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, উপজেলা সহ-সভাপতি আব্দুল হামিদ সরকার, দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কাউন্সিলের সদস্য সেকেন্দার আলী সরকারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone