শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ঈদের ছুটিতে লালমনিরহাটের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান সমূহ ঘুরতে আসুন ‎লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন রানা-এঁর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎হাতীবান্ধায় ২ সদস্যের ভিজিএফের বাছাই কমিটি; একজন বিএনপি নেতা, অন্যজন নেতার স্ত্রী ঈদুল ফিতরকে সামনে রেখে সীমান্তে নেশার চালান মজুদ ‎লালমনিরহাট ১৫ বিজিবি’র চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ জব্দ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ জমে উঠেছে পবিত্র ঈদ উল ফিতরের বাজার মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎বিএসটিআই’র মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার
মরহুম মাহফুজার রহমান মন্টু স্যারের মৃত্যুতে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

মরহুম মাহফুজার রহমান মন্টু স্যারের মৃত্যুতে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

লালমনিরহাটের দুড়াকুটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি মরহুম মাহফুজার রহমান মন্টু স্যারের মৃত্যুতে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১ এপ্রিল) বিকাল ৩টায় লালমনিরহাটের গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি খায়রুজ্জামান মন্ডল বাদল-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী সরকার, বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সভাপতি খুরশীদুজ্জামান আহমেদ। এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখা ও লালমনিরহাট সদর উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone