শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু
বিএসএফের গুলিতে এক বাংলাদেশীর মৃত্যু; গুলিবিদ্ধ দুই

বিএসএফের গুলিতে এক বাংলাদেশীর মৃত্যু; গুলিবিদ্ধ দুই

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে মুরলী চন্দ্র নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

 

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ২জন। শুক্রবার দিবাগত রাত ১টায় সীমান্ত পিলার ৯১৩/৪ এস এর কাছে এ ঘটনা ঘটে। মুরলী চন্দ্র লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে।

 

জানা যায়, মধ্যরাতে সীমান্ত পিলার ৯১৩/৪ এস এর বেলতলা নামক স্থান হতে ১০০গজ ভারতের অভ্যন্তরে ১৫-২০জন বাংলাদেশী নাগরিক গরু চোরাচালানোর জন্য প্রবেশ করলে ৭৫/চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহল দল ২-৩ রাউন্ড গুলি ফায়ার করে। এতে শ্রী মুরুলি চন্দ্র (৪২) নামে বাংলাদেশীর মৃত্যু হয়।

 

এসময় গুলিবিদ্ধ হয়ে মিজানুর রহমান (৩২) ও লিটন মিয়া (৪০) নামে ২জন আহত হয়। তারা সবাই লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকার বাসিন্দা।

 

নিহতের লাশ লালমনিরহাটের কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে বিএসএফের গুলিতে বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মরদেহ কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে এবং এবং ময়না তদন্তের জন্য নিহতের লাশ লালমনিরহাট সদর হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone