শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু
লালমনিরহাটে বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযানে ১৫হাজার টাকা জরিমানা

লালমনিরহাটে বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযানে ১৫হাজার টাকা জরিমানা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ মার্চ) বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় কার্যালয় রংপুর এবং পাটগ্রাম উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

 

উক্ত অভিযানে লাচ্ছা সেমাই পণ্যের মোড়ক নিবন্ধন সনদ গ্রহণ না করায় মেসার্স নুরানী বেকারি, কলেজ মোড়, পাটগ্রাম, লালমনিরহাট এবং মেসার্স মদিনা বেকারি, পাটগ্রাম বাজার, পাটগ্রাম, লালমনিরহাটকে ২৪(১)/৪১ ধারা অনুযায়ী যথাক্রমে ১০,০০০/- ও ৫,০০০/- টাকা করে মোট ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়।

 

উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন মোঃ আব্দুল ওয়াজেদ, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাটগ্রাম, লালমনিরহাট। প্রসিকিউটর হিসেবে ছিলেন মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌঃ প্রান্তজিত সরকার পরিদর্শক (মেট্রোলজি)।

 

রংপুর বিভাগীয় অফিস প্রধান ও উপ-পরিচালক (মেট্টোলজি) মফিজ উদ্দিন আহমাদ জানান, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone