শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সরকারি কবুলত জমি নিয়ে বিরোধ; ১২শতাংশ দখলের চেষ্টার অভিযোগ ৪র্থ জেলা স্কাউট সমাবেশ এর মহাতাঁবু জলসা অনুষ্ঠিত বিপন্ন সপ্তপর্ণী ছাইত্তান ফুলের ঘ্রাণে মুখরিত লালমনিরহাট শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় প্রসাধনীসহ ২জন গ্রেফতার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু
লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ এর কর্মসূচি

লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ এর কর্মসূচি

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪। জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হবে। দিবসটি উপলক্ষ্যে লালমনিরহাট জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ২৬ শে মার্চ প্রত্যুষে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হবে। ২৬শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথে (সকাল ৬টা ১মিনিটে) মুক্তিযুদ্ধা স্মৃতিসৌধ, শহিদ মুক্তিযোদ্ধার নামফলক, রেলওয়ে গণকবরে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/ ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮টা ৩০মিনিটে লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহণ ও একই স্থানে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিএনসিসি এবং স্কাউটসের সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে মসজিদে বাদ জোহর ও অন্যান্য উপাসনালয়ে সুবিধামত সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত/ প্রার্থনা অনুষ্ঠিত হবে। সুবিধামত সময়ে হাসপাতাল, জেলা কারাগার, সরকারি শিশু পরিবার, আল নাহিয়ান শিশু পরিবার, এতিমখানাও ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার সরবরাহ করা হবে। দুপুর ২টায় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় কালেক্টরেট কলেজিয়েট স্কুলে মহিলা সমাবেশ, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিকার ৪টায় শেখ কামাল স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়াম “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন” বিষয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone