শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নাগলিঙ্গম ফুল ফুটেছে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী চপল অবৈধ সার মজুদ ও পাচারের অভিযোগে জরিমানা, কারাদণ্ড ও ৭০ বস্তা সার জব্দ ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ২৯হাজার ৫শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা; বডি অন ক্যামেরাসহ মাঠে পুলিশ বড়বাড়ীতে আরডিআরএস বাংলাদেশের দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মাঠে প্রশাসন ১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ ‎দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত
পাটগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পাটগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটের পাটগ্রামে “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” স্লোগান নিয়ে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৭ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাটের পাটগ্রাম শহীদ আফজাল মিলনায়তনে পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমীন বাবুল। এতে বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার। এ সময় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রায়হান আলী, পাটগ্রাম কৃষি অফিসার আব্দুল গাফফার, পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, বীর মুক্তিযোদ্ধা সালাউজ্জামান ফারুক, জাকির হোসেন, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব, ত্রাণ বিষয়ক সম্পাদক সেকেন্দার আলী, পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এস আই সবুজসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এর আগে সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone