শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

আছেন..?

:: জাকি ফারুকী ::
নাহ্
মারা গেছে।
একটা পাহাড়ের ঢালে তার কবর হয়েছে।
কফিনের মধ্যে শুয়ে সে,
অনেক দুরে নদীর পাড়ে একজন মানুষ
একা একা হেঁটে আসছে,
দিগন্ত প্লাবিত, ভরা জোৎস্নার আকাশ
রাতের নিঃশব্দতা ভেদ করে,
নদী চরে চখা চখীর মাতনে বারবার ভেঙ্গে যায় সে নিঃশব্দতা।
কে যেনো ডাকে অন্ধকারের ছায়া কে উদ্দেশ্য করে-
আছেন!
দিগন্ত থেকে বারে বারে প্রতিধ্বনিত হয়
আছেন আছেন আছেন!
নদীর জল কলকল করে ওঠে,
নাই নাই সে নাই।

১৪/৩/২৪
নিউজার্সি
(কি আশ্চর্য ইলা, এভাবে চলে যায় কেউ)

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone