শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাটে ৪শত ৭৬টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকরি কালাইয়ের চাষ আজ বিলুপ্তির পথে অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

তোমার শব্দ কখনো কবিতা হয়ে যায়

:: জাকি ফারুকী ::
যেমন করে প্রলম্বিত হয় রৌদ্রছায়া
বৃক্ষ আর মাটির উষ্ণতায়,
এ কেমন আকাশ দিলে,
এ কেমন সমুদ্র দিলে,
এ কেমন অনুভূতি
বুকের স্পন্দনে ছড়ালে প্রিয়তমা।

 

মনে হয় মেঘ হই,
ঘুমাই তোমার পাহাড়সম আকাশ বাড়ীতে,
মনে হয় শুধু মনে হয়
নিবিড় এক পলাশ ফুলের বুনো গন্ধে
তোমাকে মাতাই, নিস্তব্ধ সরোবরে।

 

হে আকাশ
তুমি বলে দাও,
কতোদিন আর প্রতীক্ষার সমীরনে
স্নিগ্ধতা ছড়িয়ে যেতে হবে,

 

অপলক মানুষেরা মৌসুমী ফুলের আশায়
প্রতীক্ষায়
জীবনের স্টেশনে এক গভীর রাতে,
পিদিম হবে
অন্ধকার বাগানের গা শিরশির করা অনুভবে।

 

১৫/৩/২৪
নিউজার্সি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone